বাংলাদেশ থেকে ফেরার পথে শেফালির সঙ্গে দেখা হয় তার প্রাক্তন স্বামীর

Date: 2025-07-01
news-banner

বলিউড অভিনেত্রী শেফালির মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না তার পরিবার ও কাছের মানুষেরা। শুরু হয়েছে তদন্ত, তবে দুইদিনের মধ্যেই পাওয়ার কথা রয়েছে ময়নাতদন্তের রিপোর্ট। মৃত্যুর পর জানা গেল জনপ্রিয় এই অভিনেত্রী বাংলাদেশে এসেছিলেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। সে সময় দেখা হয় তার প্রাক্তন স্বামী হরমিতের সঙ্গে।


শেফালির অকালপ্রয়াণে ভারাক্রান্ত প্রাক্তন স্বামী হরমিতের মন। অভিনেত্রীর মৃত্যুর খবরে আগেই শোকপ্রকাশ করেছেন তিনি। শেফালির বাবা-মা এবং বর্তমান স্বামীর প্রতি সমবেদনা জানিয়েছেন। বার বার মনে পড়ছে শেফালির সঙ্গে তার শেষ সাক্ষাতের কথা। কী কথা হয়েছিল দুজনের?


বছর দুয়েক আগের কথা, বাংলাদেশ থেকে একটি অনুষ্ঠান করে ফিরছিলেন তিনি। সেই সময় দেখা হয় শেফালি ও হরমিতের। তাদের সঙ্গে ছিলেন সানি লিওন। বিমানে শেফালির পাশে বসেন হরমিত।

হরমিত বলেন, “সেদিন ঘণ্টার পর ঘণ্টা কথা হয়। সম্পর্ক ভেঙে গেলেও একটি বিশেষ সম্পর্ক ছিল আমাদের। কোথাও কোনও অনুষ্ঠানে বা পার্টিতে দেখা হলে, আমাদের ভাল ভাবেই কথা হত। সৌজন্যের সম্পর্ক ছিল।”
 
 
শেফালি ২০২১ সালে একটি অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন। সেই অনুষ্ঠানে অংশ নেন তার প্রাক্তন স্বামী হরমিতও।

সঙ্গীত প্রযোজক হরমিত সিংহের সঙ্গে ২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালি। মাত্র পাঁচ বছরেই তিক্ত হয়ে যায় সেই সম্পর্ক। বিচ্ছেদের আগে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন শেফালি। এমনকি হরমিত তার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী।

গত ২৭ জুন রাতে আকস্মিকভাবে মারা যান ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা। রোববার (২৯ জুন) মুম্বাইয়ে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়।

১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শেফালি। তিনি গুজরাতের সরদার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি।


 
বলিউডে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান অভিনীত ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি।

Leave Your Comments