চাঁদপুরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ছিলেন আত্মগোপনে

Date: 2025-06-30
news-banner

চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) ভোরে উপজেলার পশ্চিম চরমদুঃখিয়া ইউনিয়নের বিশকাটালী গ্রাম থেকে মাজহারুল ইসলাম নিরু নামে ছাত্রলীগের এই নেতা গ্রেফতার হন।


ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, নিরু নিষিদ্ধ ঘোষিত ওই ছাত্র সংগঠনের উপজেলা কমিটির সহসভাপতি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং একাধিক মামলা রয়েছে।

ওসি বলেন, বেশকিছু দিন ধরে আত্মগোপনে ছিলেন নিরু। এরমধ্যে বিশকাটালী গ্রামে অবস্থান করছেন পুলিশের কাছে এমন খবর আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিরু বিশকাটালী গ্রামের মৃত আব্দুস সোবহান মিজির ছেলে।

 
সোমবার দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাকে। 

Leave Your Comments