কোহলি-সতীর্থের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

Date: 2025-06-29
news-banner

যশ দয়াল বড়সড় পর্যায়ে শিরোনা হয়েছিলেন ২০২৩ সালে। কলকাতার নাইট রাইডার্সের রিংকু সিংয়ের কাছে ওই বছর ৫ ছক্কায় ৩১ রান হজম করেছিলেন তিনি, তখন খেলতেন গুজরাট টাইটান্সে। দলবদল করে দয়াল এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলির সতীর্থ। প্রায় এক মাস আগে জিতেছেন প্রথম আইপিএল শিরোপাও। যেটা আবার বেঙ্গালুরুরও প্রথম ট্রফি।


দয়ালের আনন্দের রেশ এখনও না কাটাই হতো স্বাভাবিক। তা আর হলো কই! ধর্ষণ বিতর্কে জড়িয়েছেন ২৭ বছর বয়সি ফুটবলার। উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক নারী তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করেছেন। পুলিশের কাছে এরইমধ্যে এফআইআর দায়ের করেছেন ওই ভুক্তভোগী।


ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ভুক্তভোগী প্রতারণার শিকার হচ্ছেন বুঝে পুলিশের কাছে অভিযোগ করেন। কিন্তু পুলিশ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না মনে করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বরাবর অনলাইন পোর্টালে অভিযোগ জানান তিনি।


সেই অভিযোগে বলা হয়, তিনি গত পাঁচ বছর ধরে যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দয়াল মানসিক এবং শারীরিরিকভাবে তাকে ব্যবহার করেছেন, নিয়েছেন অর্থনৈতিক সুবিধাও। দয়াল তার পরিবারের সঙ্গে দেখাও করিয়ে দেন তাকে।

ভুক্তভোগী দাবি করেছেন, দয়ালের সঙ্গে সম্পর্কের প্রমাণস্বরূপ তার কাছে স্ক্রিনশট ও চ্যাট রেকর্ড রয়েছে, যা তিনি পুলিশের কাছে তুলে দেবেন সত্য উৎঘাটনের জন্য। এফআইআরে অনুরোধ করা হয়েছে যাতে স্বচ্ছ তদন্ত হয় এবং প্রভাবশালী হওয়ায় সেই ক্রিকেটার যাতে কোনো ছাড় না পান।

বিষয়টি নিয়ে দয়াল এখনও কোনো মন্তব্য করেননি।

Leave Your Comments