কুয়েতে বিডি টাইগার ক্রিকেট ক্লাবের জার্সি বিতরণ

Date: 2025-06-29
news-banner

কুয়েতে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের প্রাণের স্পন্দন বিভিন্ন ক্রিকেট ক্লাব। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় বিডি টাইগার ক্রিকেট ক্লাব। শুক্রবার রাতে কুয়েত সিটির বিখ্যাত রাজবাড়ী হোটেলের হল রুমে এক আনন্দঘন পরিবেশে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি বিতরণ করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্ঠা হেবজু মিয়া। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের দুই সংগঠক মোয়াজ্জেম হোসেন এবং সাইফ গাজী। সাইফ গাজী ও কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি সারওয়ার্দী সারোয়ার, ফখরুল ইসলাম, কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সংগঠনের উপদেষ্ঠা মেহেদী রুবেল। আরও উপস্থিত ছিলেন ইসমাইল সোবহান, আতিউরজামান সোহাগ, রিমন মিয়াসহ ক্রীড়া সংগঠক ও সাংবাদিকবৃন্দ।

Leave Your Comments