কুমিল্লার তিতাসে নির্মাণাধীন ভবন থেকে হাতা-পা-মুখ বাধা অবস্থায় রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

Date: 2025-06-29
news-banner



তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে নির্মাণাধীন ভবন থেকে মোঃ মোস্তফা (৬০) নামে এক বৃদ্ধ রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৯জুন রবিবার দুপুরে উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটি পাড়া গ্রামের দ্বীন ইসলামের নির্মাণাধীন ভবনের ২য় তলার একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা ও মুখে কচটেপ পেঁচানো অবস্থায় এ দেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ভাটিপাড়া গ্রামের দ্বীন ইসলাম ঢাকায় থাকেন ও সেখানে ব্যবসা করেন। গ্রামের বাড়ীতে গত দেড় বছর আগে বিল্ডিংএর নির্মান কাজ শুরু করেন এবং কন্টাক্টর হিসেবে নিহত মোস্তফাকে দায়িত্ব দেন। কিন্তু গত জুলাই বিপ্লবের পরে ব্যবসায় মন্দা হলে, তিনি ভবন নির্মানের কাজ বন্ধ করে দেন এবং গোলাম মোস্তফার সাথে পাওনা-দেনা পরিশোধ না হওয়ায় মোস্তফা এই নির্মানাধীন ভবনেই অস্থায়ী বসবাস করেন এবং অত্র এলাকার অন্যান্য বিল্ডিং কন্টাক্ট করে নির্মান করেন। গত দুইদিন আগে কয়েকজনের নিকট থেকে মজুরীর পাওনা টাকা নিয়ে বাসায় যায় এবং ২৯জুন সকালে প্রতিবেশীরা বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আসাদ মিয়া নামে একজন জানায়, গতকাল শনিবার দুপুরেও মোস্তফাকে দু'জন হেলপারসহ পাশের একটি বিল্ডিং কাজ করতে দেখেছে। সকালে (২৯জুন) রুহুল আমিন নামে এক রাজমিস্ত্রী মোস্তফার ফোন বন্ধ পেয়ে বাড়ীতে গিয়ে ভবনের দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়ীর লোকজনের কাছে জানতে চায় এবং আবারো দরজায় ধাক্কা দিলে কক্ষেই মরদেহ দেখতে পায়।
ফোনে জানতে চাইলে রুহুল আমিন, মোস্তফা অনেক ভালো মানুষ ছিলো, গত দুইদিন আগে আউয়াল ও আব্দুর রহিম নামের দুজনের কাছ থেকে পাওনা টাকাও নিয়েছে। সেই টাকার জন্য ই হয়তো মোস্তফা সাথে থাকা দু'জন হেলপার মারতে পারে।
এ বিষয়ে বাড়ীর মালিক দ্বীন ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিলে, তিনি ৩বার রিসিভ করেন এবং সাংবাদিক পরিচয় পেয়ে ই ফোন কেটে দেন। ফলে তাহার বক্তব্য তুলে ধরা সম্ভব হয়নি।
এ বিষয়ে তিতাস থানা পুলিশ সাংবাদিকদের বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে দ্বীন ইসলামের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে রাজমিস্ত্রি মোস্তফার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেহ উদ্ধার করি। মাথায় ও একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তারাই মোস্তফাকে হত্যা করে পালিয়ে যেতে পারে।
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave Your Comments