স্টাফ রিপোর্টার।।
রংপুরের মিঠাপুকুরে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের
হামিদপুর গ্রামের গরীব পরিবারের কন্যা নানার বাড়িতে থাকে। বর্তমানে রংপুরে অনার্স ৪ বর্ষের ছাত্রী।৩/৪ বছর আগে হামিদপুর গ্রামের কালাম মিয়ার পুত্র রুমান মিয়ার (২৬) সাথে তার প্রেমের সম্পর্ক হয়।
এ সুযোগে ছাত্রীটিকে বিভিন্নস্থানে নিয়ে দেখা করত রুমান। তাকে বিয়ের প্রলোভন দেখায়। ধর্ষণের চেষ্টা করে। গত ১৩ জুন ওই ছাত্রীর নানার বাড়ি গিয়ে ঘরে ঢুকে আবারও ধর্ষণের চেষ্টা চালায় প্রেমিক। এ সময় বাড়ির লোকজন প্রেমিককে আটক করে এবং বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু, বিয়ে করতে অস্বীকার করেন। খবর পেয়ে প্রেমিকের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে যায়। পরে, মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ছাত্রী বলেন, মা-বাবার ছাড়াছাড়ি হয়ে গেছে। মা ঢাকায় গার্মেন্টে কাজ করেন। আমি নানার বাড়িতে থাকি। রুমান প্রায় সময় আমার কাছে এসে দেখা করতো। বিয়ের প্রলোভনে প্রেমের প্রস্তাব দেয়।
রুমন সেনাবাহিনীতে চাকুরী করে। সে একাধীকবার আমাকে ধর্ষনের চেষ্টা করে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্নহত্যা করব।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।