এস আই মানিক নীলফামারী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা কমিটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮জুন) বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ন সমন্বয়কারী শাহ আজিজুল রহমান, যুগ্ন সমন্বয়কারী মোহাইমেনুর রহমান সানা, সদস্য মোঃ আখতারুজ্জান, সদস্য শামসুল হক শাহ সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
পরিচিতি সভায় নবগঠিত জেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় বক্তারা বলেন, “জাতীয় নাগরিক পাটি জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও গণমানুষের পাশে থেকে রাজনীতি করবে।”
উল্লেখ্য, সম্প্রতি এনসিপি নীলফামারী জেলার নতুন নেতৃত্ব ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি, যার ফলে দলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।