শাহ্ আলমঃ
গতকাল রাতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে "বাস্তুভিটা হারিয়ে ধানমন্ডির সাতমসজিদ রোডের ফুটপাতে আশ্রয় নিয়েছেন বৃদ্ধ স্বামী স্ত্রী" শিরোনামে একটি সংবাদ ভাইরাল হয়।
পুরো শহর যখন নীরব নিস্তব্ধে ঘুমুচ্ছে, ঠিক তখন এই সংবাদটি বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নজরে আসলে তার হৃদয় কেঁদে উঠে বাস্তুহারা এই অসহায় মানুষগুলোর জন্য ।
তাৎক্ষণিকভাবে তিনি মোহাম্মদপুরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন এবং সেখানে গিয়ে এই অসহায় মানুষগুলোকে রেসকিউ করে নিরাপদ স্থানে নেয়ার নির্দেশ দেন।
আমিনুল হকের নির্দেশক্রমে রাত তিনটার সময় মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ অলিদুজ্জামান আরান, ২৯ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন সহ ২৯ নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা বৃদ্ধ স্বামী স্ত্রীকে নিরাপদ স্থানে আশ্রয় দেবার জন্য রিক্সা ও ভ্যানগাড়ি নিয়ে ছুটে যান, সাতমসজিদ রোডের সেই স্থানে এবং অসুস্থ দু'জনকে রেসকিউ করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
২৬ জুন বৃহস্পতিবার সকালে বিএনপির এই ত্যাগি নেতা আমিনুল হক সেই বয়োবৃদ্ধদের জন্য স্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করেন এবং প্রতি মাসে তাদের ভরনপোষণ ও চিকিৎসার দায় ভার নিয়ে নেন নিজের কাঁধে।