ইংল্যান্ড-ভারত হেডিংলি টেস্টে যত রেকর্ড

Date: 2025-06-25
news-banner

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। হেডিংতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে হয়েছে নানা রেকর্ড। এক নজরে দেখে নেয়া যাক সেগুলো।


ভারতের দেয়া ৩৭১ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার ইংল্যান্ডের নজির আছে মাত্র একবারী। ২০২২ সালে ভারতের বিপক্ষেই এজবাস্টনে ৩৭৮ রান তাড়া করে জিতেছিল থ্রি লায়ন্সরা। এদিকে শেষ দিনে ইংল্যান্ড ৩৫০ রান করেছে, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৪৮ অ্যাশেজে ৪০৪ রান তুলে জিতেছিল অস্ট্রেলিয়া।


ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জয়সওয়াল, শুভমান গিল ও রিশভ পন্ত। আর দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল ও পন্ত শতক হাঁকিয়েছেন। এক টেস্টে পাঁচ সেঞ্চুরির পরও কোনো দলের পরাজয় ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম।



দুই ইনিংস মিলিয়ে ৮৩৫ রান তুলেও ম্যাচ হেরেছে ভারত। টেস্ট ক্রিকেটে তাদের ৯৩ বছরের ইতিহাসে এত রান করে হারের অভিজ্ঞতা আর নেই।

এই টেস্টের চার ইনিংসেই দুই দলের রান ছাড়িয়েছে সাড়ে তিনশ। টেস্ট ইতিহাসে এমন নজির আছে আগে আর মাত্র দুটি। ১৯২১ অ্যাশেজে অ্যাডিলেইডে ও ১৯৪৮ অ্যাশেজে হেডিংলিতে এমন ঘটনা ঘটেছিল।

১৪৯ রানের দুর্দান্ত ইনিংসে ইংল্যান্ডের রান তাড়া এগিয়ে নিয়েছেন বেন ডাকেট। ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এটি।

Leave Your Comments