ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চান না ট্রাম্প

Date: 2025-06-24
news-banner

নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে ইরানে ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।


ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চান কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘না। আমি এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক।’ খবর বিবিসি’র। 

 
ট্রাম্প আরও বলেন, 

শাসনব্যবস্থার পরিবর্তন নৈরাজ্যের দিকে নিয়ে যায় এবং আদর্শিকভাবে আমরা নৈরাজ্য দেখতে চাই না। 

 

এর আগে, ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই ‘খুশি নন’ বলেও জানান তিনি। 
 

 
ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 

আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত।

 

তিনি আরও জানান, গতকাল (সোমবার) এমন ‘অনেক কিছুই’ তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি। 
 
যুদ্ধবিরতি ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা চুক্তি করার পরপরই ইসরাইল যা করেছে, তা আমার পছন্দ হয়নি। তাদের (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করা উচিত হয়নি।’ 

Leave Your Comments