কাপ্তাই হ্রদে অবৈধ ঘেরা জাল উচ্ছেদে অভিযান

Date: 2025-06-23
news-banner

কাপ্তাই হ্রদে মৎস্য অহরণের নিষিদ্ধের সময় অবৈধ ঘেরা জাল উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)


সোমবার (২৩ জুন) দুপুরে শহরের কলেজ গেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক। এ সময় আরও উপস্থিত ছিলেন: বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটি শাখার মার্কেটিং অফিসার মো. আফরান হোসেন ও নৌ পুলিশ।


বিএফডসি জানায়, প্রতি বছর মাছের পোনা অবমুক্তের পর হ্রদের পানি বৃদ্ধি পেলে পোনাগুলো বিভিন্ন ঘেরা দেয়া জায়গায় অবস্থান করে। এ সময় কিছু স্থানীয়রা অবৈধভাবে সেখানে প্রবেশের মুখে ঘেরা জাল ফেলে। এতে পোনাগুলো সেই জালে বন্দি হয়ে যায়। এতে হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন ব্যাহত হয়।



বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটি শাখার মার্কেটিং অফিসার মো. আফরান হোসেন জানান, কলেজ গেট এলাকায় হ্রদে জাল দিয়ে মাছের প্রজনন ও বিচরণ বাধা সৃষ্টি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় এক হাজার মিটার জাল জব্দ করা হয়। এ সময় কাউকে পাওয়া যায়নি। এই ধরনের অভিযান চলমান থাকার কথাও জানান তিনি।

Leave Your Comments