চট্টগ্রামে আবারও ভয়ঙ্কর রূপে করোনা, মৃত্যু ২

Date: 2025-06-23
news-banner

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনায় জেলায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হলো। সোমবার (২৩ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।


মৃতরা হলেন: নোয়াখালীর কাজী আবদুল আউয়াল (৮০) ও  চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫)।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই দুই রোগী নগরীর অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (২১ জুন) বিকেলে তাদের মৃত্যু হয়। দুজনই নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন, তাদের বেডসোরস হয়ে গিয়েছিল।




সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে চারজনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজন নগরীর বাসিন্দা।

সরকারি-বেসরকারি ৭টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়। এ মাসে এখন পর্যন্ত জেলায় মোট ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৯ জনই নগরীর। বাকি ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Leave Your Comments