মুদি দোকানীর বিদ্যুৎ বিল ১৩ লাখ টাকারও বেশি, হতবাক সবাই

Date: 2025-06-23
news-banner

সিরাজগঞ্জের তাড়াশে মুদি দোকানদারের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামে।


অস্বাভাবিক এ বিল দেখে মুদি দোকানী আব্দুল হাকিমসহ হতবাক হয়েছেন এলাকাবাসী।

 
তালম খাসপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে আব্দুল হাকিম বলেন, রোববার (২২ জুন) দুপুরে তার কাছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর আওতায় তাড়াশ জোনাল অফিস থেকে মে মাসের বিল দিয়ে আসেন পল্লী বিদ্যুতের একজন বিলিং সহকারী। বিল হাতে নিয়ে তিনি দেখতে পান তার নামে বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা।
 
এ বিল দেখে তিনি আশ্চর্য হয়ে যান।
 
 
পরে তিনি পল্লী বিদ্যুতের তাড়াশ জোনাল অফিসে ফোন করে অস্বাভাবিক বিল সম্পর্কে জানতে চান। এরই মধ্যে বিলের কপির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
 
 
অস্বাভাবিক এই বিলের বিষয়টি জানতে চাইলে তাড়াশ পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামসুজ্জামান বলেন, এটি মূলত প্রিন্ট মিসটেকের কারণে হয়েছে। আমরা বিষয়টি জানার পরপরই বিলটি সংশোধন করে দিয়েছি। সেই সাথে মাসিক বিদ্যুৎ বিলের কপি প্রিন্টের কাজে যারা জড়িত তাদেরকে ভবিষ্যতে আরো সতর্ক হয়ে কাজ করার জন্য বলা হয়েছে।

Leave Your Comments