মুকসুদপুর উপজেলায় স্কাউটস সদস্যদের অংশগ্রহণে কাব-কার্ণিভাল অনুষ্ঠিত

Date: 2025-06-23
news-banner

কাইয়ূম শরীফ, মুকসুদপুর : 

মুকসুদপুর উপজেলায় স্কাউটস (প্রাথমিক শিক্ষার্থী) সদস্যদের অংশগ্রহণে কাব-কার্ণিভালের আনন্দময় ও শিক্ষামূলক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সেমবার (২৩ জুন)  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সারা দেশের ন্যায় দিনব্যাপী সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আনন্দময় ও শিক্ষামূলক উৎসবে কাব-কার্ণিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাব-কার্ণিভাল, কাব স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব,যা শিশুদের মধ্যে শৃঙ্খলা,নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, এটি কাব স্কাউটদের চমৎকার অভিজ্ঞতা তৈরী লক্ষ্যে অনুষ্ঠিত হয়। 
জাতীয় পতাক ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কমিটির সভাপতি তাসনিম আক্তার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট কমিটির কমিশনার সুনীল চন্দ্র মন্ডল,
উপজেলা স্কাউট কমিটির সাধারন সম্পাদক মো: লুলু হোসেন মুন্সী, উপজেলা স্কাউট কমিটির সহ-সভাপতি আসমা খানম,যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম বাকী,উপজেলা স্কাউট কমিটির উপ-সহকারী কমিশনার আব্দুল  কাইয়ুম শরীফ, কোষাধ্যক্ষ মো: ওহিদুল ইসলাম ও উপজেলা কাব লিডার হায়দার আলী মোল্লা হিরা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুশান্ত বাড়ৈ, এম মাহাতাব উদ্দিন,সুজন কুমার সাহা, নবীন কুমার রায়, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, প্রমূখ। 
উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ২১০জন শিক্ষার্থী কাব-কার্নিভাল আনন্দময় ও শিক্ষামূলক উৎসব অনুষ্ঠানে অংশ নেয়। ৮টি ইভেন্টে খেলাধুলার প্রতিযোগিতা হয়। বিকালে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave Your Comments