বেলাব উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো: সুরুজ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

Date: 2025-06-23
news-banner

নিজস্ব প্রতিনিধি:


নরসিংদী জেলার বেলাব উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা- সভাপতি মো: সুরুজ মিয়ার ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

মরহুম মো: সুরুজ মিয়া বেলাব উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমৃত্যু সভাপতি ছিলেন। তিনি ২০০১ সালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালীন সময় তিনি উপজেলা যুবদলের সভাপতি ছিলেন। মরহুম মো: সুরুজ মিয়ার হাত ধরে বেলাব উপজেলার যুবদল সুগঠিত হয়েছিল। 

মরহুম মো: সুরুজ মিয়ার বড় ভাই ও বেলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান (আক্তার মেলিটারী) বলেন, মরহুম মো: সুরুজ মিয়া উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সভাপতি ছিলেন। সে সাংগঠনিকভাবে অনেক দক্ষ ও বিচক্ষণ ছিলো। সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি) এর সাথে তার অনেক সক্ষতা ও ঘনিষ্ঠতা ছিলো। সে প্রায় ১৫ বছর যুবদলের সভাপতি হিসেবে ছিলো। মরহুম মো: সুরুজ মিয়া ৯৬-২০০১ সালে আওয়ামীলীগের ক্ষমতাকালীন সময়ে অনেকবার জেল জুলুমের শিকার হয়েছিলো। খেয়ে-না খেয়ে দলের জন্য নিবেদিত প্রাণ ছিলো মরহুম মো: সুরুজ মিয়া। সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যাবার পর বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম মান্নান ভূইয়াসহ কেন্দ্রীয় নেতাকর্মী তার কবর জেয়ারত করতে এসেছিলো। আমি আমার ছোটভাই মরহুম মো: সুরুজ মিয়ার বিদায়ী আত্মার জন্য সবার কাছে দোয়া চাই। 


বেলাব উপজেলা যুবদলের আহবায়ক মো: আক্তারুজ্জামান (আক্তার মিয়া) বলেন, মরহুম মো: সুরুজ মিয়া তার রাজনৈতিক নেতা ও রাজনৈতিক গুরু। নেতার শিখনীয় পথেই বর্তমানে তিনি রাজনীতি করছেন। মরহুম মো: সুরুজ মিয়া অনেক ভালমানের রাজনীতিবিদ ছিলেন ও তার নির্দেশনা বর্তমানে তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন। তিনি মরহুমের জন্য দোয়া চান আল্লাহ যেন মরহুমকে বেহেস্ত দান করেন। 


বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব মরহুম মো: সুরুজ মিয়া সম্পর্কে বলেন,  বেলাব উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে উল্ল্যেখযোগ্য ও নিরঙ্কুশ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। মরহুম মো: সুরুজ মিয়া তার রাজনৈতিক অভিভাবক ছিল। তিনি মরহুমের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন। 


নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বেলাব-মনোহরদীর সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, মরহুম মো: সুরুজ মিয়া একজন বিচক্ষণ ও উচু মানের সাংগঠনিক নেতা ছিলেন। তিনি আরও বলেন, মরহুম মো: সুরুজ মিয়া তার রাজনৈতিক মাঠের প্রথম নেতা, শিক্ষাদিক্ষায় যেমনই হোক মরহুম সুরুজ মিয়া রাজনৈতিক জ্ঞান ধারন ও চর্চা করত। তিনি মরহুমকে অনেক স্মরন করেন ও তার পরিবারের পাশে থাকার চেষ্টা করেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও আল্লাহ যেন মরহুম মো: সুরুজ মিয়াকে ভুলত্রুটি ক্ষমা করে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন সেই প্রার্থনা করেন। 


মরহুম মো: সুরুজ মিয়ার ছেলে মো: আবু কাউছার রাজন বলেন, বেলাব উপজেলা যুবদলের নেতাকর্মীদের সু-সংঘটিত ও ঐক্যবদ্ধ করে শক্তিশালী করার জন্য আমৃত্যু কাজ করে গেছেন। বেলাব উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের কাছে আমার বাবার জন্য দোয়া চাই।

Leave Your Comments