ইরানে মার্কিন হামলার ‘কড়া প্রতিক্রিয়া’ জানাল উত্তর কোরিয়া

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কড়া প্রতিক্রিয়িা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন।


সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনার জন্য ইসরাইলের ‘নিরবচ্ছিন্ন যুদ্ধ পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রসারণই একমাত্র দায়ী। আর পশ্চিমা বিশ্ব ইসরাইলের এই কর্মকাণ্ডকে গ্রহণ ও উৎসাহিত করছে।


ওই কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের তীব্র নিন্দা জানায়। এই হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে সচরমভাবে পদদলিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘আমেরিকা ও ইসরাইলের সংঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।
 
ইরান ও উত্তর কোরিয়ার দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক। সামরিক প্রযুক্তি উন্নয়নেও দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে বলে সন্দেহ করা হয়।