নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মুগদা থানা আওতাধীন ১২২/ক - ৪, উওর মুগদাপাড়া, মদিনা মসজিদ সংলগ্ন বাশার টাওয়ার এর পিছনে শাকিল জুয়েলার্স এর মালিক শাহ্ জাহান এর ছেলে শাকিলের বিরুদ্ধে ভয়াবহ চাঁদাবাজি স্বর্ণ অলংকার লুট
এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শাকিল, পিতা-মোঃ মাসুদ আলম, মাতা-কহিনুর সুলতানা, ঠিকানা ৫৮/৩১/৩-এ, উত্তর মুগদা মদিনাবাগ, মুগদা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, তিনি এখন জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি শাকিল (পিতা: মোঃ শাহ-জাহান), যার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান “শাকিল জুয়েলার্স” (ঠিকানা: ১২২/ক-৪, উত্তর মুগদা, মদিনা মসজিদ সংলগ্ন)—সে একদিন রাস্তায় শাকিলকে প্রকাশ্যে অপদস্থ করে। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছবি তোলে এবং মিথ্যা চুরির অভিযোগে তাকে গণপিটুনির ভয় দেখায়। হুমকি দিয়ে বলে, “তুই আমার মোবাইল চুরি করেছিস। তোকে এলাকায় চোর হিসেবে রটে দেবো, গনধোলাই দিয়ে মেরে ফেলবো।”
শুধু তাই নয়, ভয়ভীতি ও মানসিক চাপে ফেলে শাকিলের বাসা থেকে দুটি হাতের রুলি, একটি রকেট ডিজাইনের চেইন, একটি স্বর্ণের আংটি—মোট প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার বের করে এনে অভিযুক্তের হাতে তুলে দিতে বাধ্য করা হয়।
পরবর্তীতে, অভিযুক্ত ব্যক্তি এলাকার কুখ্যাত ছেলেদের সাথে মিলে শাকিলকে একাধিকবার রাস্তায় ধরে মারধর করে এবং পুনরায় মোবাইলে ফোন করে গয়না, টাকা দাবি করে। এতে করে শাকিলের স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকাতে চলাফেরা করাও এখন তার জন্য আতঙ্কের বিষয়।
শাকিল জানান, “প্রতিদিন আতঙ্কে থাকি। কখন কে এসে কিছু করে ফেলে, সেই ভয়টা মাথা থেকে যায় না। আমি থানায় অভিযোগ দিয়েছি, আমি আইনের সহায়তা চাই।”
শনিবার ভুক্তভোগী ও শাকিল জুয়েলার্সের মালিক শাহজাহান ও তার ছেলে শাকিল কে কয়েকজন সাংবাদিকের সম্মুখে থানায় ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে মুগদা থানার এসআই শরিফুল ইসলাম বার্তা বিচিত্রাকে বলেন, অভিযোগ আমলে নিয়ে ঘটনা সততা পাওয়া গেছে ওসি স্যারকে বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুগদার মত ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ঘটনা শুধু একজন শাকিলের নয়, বরং গোটা সমাজের নিরাপত্তার জন্যই হুমকিস্বরূপ। প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে এই দুষ্কৃতকারীর দৌরাত্ম্য থামাতে। বিস্তারিত পরবর্তী সংখ্যায়।