গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে সালাম ফারসি নামের দু বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সালাম ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে ধান সিদ্ধর জন্য রাখা পানি ভর্তি একটি বালতি ছিল। এর পাশে খেলছিল সালাম ফারসি। খেলার এক পর্যায়ে হঠাৎ করে সে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ি থানার অফিসার ইনর্চাজ জুলফিকার আলী ভুট্টু বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।