ঘটনার ১১দিন বৃহস্পতিবার (১৯ জুন) শাহজাদপুর আমলি আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার রূপপুর নতুনপাড়ার বাসিন্দা শাহনেওয়াজের স্ত্রী ছাবরিনা আক্তার সুইটি। আদালত মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের পেশকার আনোয়ার হোসেন।
মামলায় আসামী করা হয়েছে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান, গ্রন্থাগার পরিচালক শরীফুজ্জামান সরকার, বিদ্যুৎ ও বাগান পরিচালক সিরাজুল ইসলাম, মালি শফিকুল ইসলাম, কাউন্টার ও বাগান পরিচালক মজিবুর রহমান, নিরাপত্তা প্রহরী আব্দুল মমিন, নুহ শেখ, বাবলু সরকার, আনিসুর রহমান ও রেজাউলকে।