নারায়ণগঞ্জে বাসা-বাড়ির দেড় হাজার সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

Date: 2025-06-19
news-banner

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাহনা ও আধুরিয়া এলাকায় তিনটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

 
এ সময় চার কিলোমিটার বিস্তৃত আটশ' বাড়ির দেড় হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্ণার।
 

 
পরে অবৈধ সংযোগস্থলগুলো এক্সকাভেটর দিয়ে সিলগালা ও অপসারণ করে তিতাস কর্তৃপক্ষ। অবৈধ সংযোগ বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 


আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের রূপগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুল ইসলাম ও আড়াইহাজার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবিরসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

Leave Your Comments