নিজ ঘরে মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

Date: 2025-06-19
news-banner

বরিশালের উজিরপুরে আলেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উজিরপুর পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের একটি বসত বাড়িতে এ ঘটনা ঘটে।


বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মরদেহটি উদ্ধার করে দুপুরে মর্গে পাঠায় পুলিশ।

 
নিহত আলেয়া বেগম তিন সন্তানের জননী। তিনি ওই এলাকার মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী।
 
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুদিন আগে ওই নারীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের আগে তাকে ধর্ষণ করা হয়।
 

 
নিহত আলেয়া বেগমের প্রতিবেশী ভিআইপি রোডের বাসিন্দা আব্দুর রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম জানিয়েছেন, আলেয়া বেগমের একমাত্র ছেলে মাহতাব হোসেন কর্মের সুবাধে ঢাকায় থাকেন। দুই মেয়েকে বিয়ে দেয়ার পর তারা তাদের শ্বশুরবাড়িতে থাকেন। তাই তিনি একাই বাসায় থাকতেন।
 
আফসানা বেগম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আলেয়া বেগমকে খুঁজতে গিয়ে দেখতে পাই ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে ফ্লোরে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পড়ে রয়েছে। এ সময় চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেন।
 

 
খবর পেয়ে উজিরপুর ও বানারীপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) একরামুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Leave Your Comments