শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে অন্নেসা গার্মেন্টস গলিতে এল পি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ছয়জন আহত হয়েছে এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের আশুলিয়া নারীও শিশু হসপাতাল থেকে ঢাকা মেডিকেলের রেফার করা হয়েছে নিশ্চিতপুর এলাকায় জুয়েল মিয়ার বাড়ি উক্ত ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় নিশ্চিতপুর অন্নেসা গার্মেন্টস গলি এলাকায় জুয়েল মিয়ার ঝুঁকি পূর্ণ দুইতলা বাড়িতে দশ পরিবার বসবাস করত বলে জানিয়েছে স্থানীয়রা সকাল ৭.১০ মিনিটের সময় নিচ তলাায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে আহতরা হলেন জহিরুল, জহিরুলের মা, জুয়েল, শান্ত, শান্তর স্ত্রী।
এ সময় আশুলিয়ার ফায়ার সার্ভিসের একটি টিম থানা পুলিশ ও অন্যান্ন প্রশাসনিক দল ঘটনা স্থান পরিদর্শন করেছে। স্থানীয়রা জানায় দুই তলা বিল্ডিংটি বড় গাথার ভিতর রড ও পিলার বিহীন ঝুঁকিপূর্ন ভাবে নির্মাণ করা হয়েছিল। নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে। ভবনটি ধসে পড়ে বাড়ির ম্যানেজার জানান সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শব্দ পাই মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায় এ সময় আমি নিরাপদে বের হতে পারি। নিচ তলায় যে রুমে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ওই রুমের এক মহিলা প্রায় ত্রিশ ফুট দুরে বে বস্ত্র অবস্থায় পড়ে আছে। ওই মহিলা সহ এক শিশু গুরুতর আহত হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজন। বাড়ির মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হয়নি। এই ঘটনা জুড়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।