আলোক স্বল্পতায় থেমে গেল খেলা, বাগড়া দিতে হাজির বৃষ্টি

গল টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছেন মুশফিকুর রহিম। লিটন দাসও ওয়ানডে স্টাইলে ব্যাট করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক। কিন্তু এরপরই আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেছে।


গলের আকাশ কালো মেঘে ঢাকা। ভর দুপুরে নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। যে কারণে সাময়িকভাবে খেলা বন্ধ করতে বাধ্য হলেন আম্পায়াররা। এর পরপরই নেমেছে বৃষ্টি। মাঠকর্মীরা ব্যতিব্যস্ত হয়ে পড়েন মাঠ কভারে ঢাকতে। 

 
(বিস্তারিত আসছে)