সেনাবাহিনীর অভিযানে দেড় শতাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date: 2025-06-18
news-banner

প্রেস রিলিজ
যাত্রাবাড়ি আর্মি ক্যাম্প


১৮ জুন ২০২৫। আজ ১৭ জুন রাতে বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রাবাড়ী ক্যাম্প হতে পরিচালিত অভিযানে রাজধানীর কদমতলী থানার আওতাধীন মেরাজনগর সি ব্লক হতে শীর্ষ মাদক ব্যবসায়ী ইব্রাহিম'কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

এলাকাবাসীর বরাতে জানা যায় যে, মেরাজনগর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে গাঁজা হিরোইন ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার সাথে যুক্ত রয়েছে। সক্রিয় এই চক্রটি এলাকার উঠতি বয়সী তরুণদের টার্গেট করে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এদিকে আজ সন্ধ্যায় যৌথবাহিনী এলাকার দুইটি বাসায় অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিমকে আটক করে। অভিযান চলাকালে তারা একটি বাসার পাশে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১৫২ পিস ইয়াবা জব্দ করে। কদমতলী থানা মারফতে জানা যায় যে, আসামি ইব্রাহিমের নামে কদমতলী থানায় ইতিপূর্বে তিনটি মামলা রয়েছে। নতুন করে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যুবসমাজের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave Your Comments