বীরগন্জের শীতলাই গ্রামে লিচুর বাগানে চাঁদাবাজির অভিযোগ।

Date: 2025-06-17
news-banner

নিজস্ব প্রতিবেদকঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের ১ নং ওয়ার্ডের শীতলাই আলিম মাদ্রাসার পশ্চিম ও উত্তর পাশে অনেকগুলো লিচু বাগান রয়েছে।সেই লিচু বাগানের যারা চুক্তি নিয়েছেন বাৎসরিক হিসাবে তাদের কাছ থেকে ১০০০০ টাকা চাঁদার আদায়ের অভিযোগ উঠেছে ৫ নং সুজালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ বিপ্লব (৪০) এবং ৫ নংঃ ইউনিয়নের কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ মিলন (৩৬) , এর
বিরুদ্ধে!

সরেজমিনে তথ্যঅনুসারে, গত ১১/০৬/২০২৫ ইং বুধবার মোঃ শাহীন ইসলাম (৩৩) পিতা মৃতঃ তহিরুল ইসলাম এর নেতৃত্বে ৭/৮ জন যুবক বাগানে প্রবেশ করে চাঁদা দাবী করে পিকনিক খাবার কথা বলে।বাগানের কন্ট্রাক্টর তার ফল রক্ষার্থে নিরুপায় হয়ে ১০০০০ টাকা প্রদান করেন। 
আরো জানা যায়, মো শাহীন ইসলাম ৫ নং সুজানপুর ইউনিয়নের কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ মিলনের (৩৬) ছোট ভাই। আরো সঙ্গে ছিলেন মোঃ নাহিদ হাসান পাপ্পু (৩৩), আব্দুল আজিজ (৩৩) মোঃ কামরুল হাসান বাধঁন (৩৩) যারা সকলেই ৫ নং সুজালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ বিপ্লব (৪০) এর পরিবারের সদস্য।

সরেজমিনে জানা যায়,এসব কর্মকান্ডে ৫ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ বিপ্লব (৪০) এবং ৫ নং ইউনিয়নের কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ মিলন  (৩৬) এর নির্দেশ রয়েছে।

লিচু বাগানের কন্ট্রাকটর জানান, মোঃ শাহীন ইসলাম এবং স্থানীয় আরো ৭/৮ জন যুবক সহ আমার কাছে পিকনিক খাবার কথা বলে টাকা গ্রহন করেন।আমি আমার ফলের যেন কোন ক্ষতি না হয় তাই ভেবে টাকা প্রদান করি যেহেতু তারা স্থানীয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি  বলেন,এলাকার একটা গ্রুপের জন্য এসব বাগানে কন্ট্রাক্টররা আসতে চান না।কারন ওই গ্রুপটা হয় ফসল নষ্ট করবে নাহয় আপনার কাছে টাকা নিবে।তারা সেদিন ১০০০০ টাকা তুলে ২ নং ওয়ার্ডের মোটাপাড়া নামক এলাকার দোকানদার মোঃ বল্লাইয়ের বাড়িতে পিকনিক খেয়েছে।ওই ব্যক্তি আরো জানান, তাদের নামে এলাকায় আরো অনেক অভিযোগ রয়েছে।এলাকাবাসী তাদের এসব কর্মকান্ডে অতিষ্ট হয়েছে। কিন্তু ভয়ে কিছু বলতে পারছে না কারন তাদের পিছনে স্থানীয় বিএনপি নেতাদের হাত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক স্থানীয় মুরব্বী বলেন,
শীতলাই আলিম মাদ্রাসা এবং শীতলাই প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সাথেই একটা খুব সুন্দর ক্লাব “কাদরো পোর্টিং ক্লাব” স্থাপিত হয়েছে। তারা বিভিন্ন সামাজিক কার্যকলাপে জড়িত।তারা এলাকার উন্নয়ন করছে সামাজিক উন্নয়ন করছে এবং এলাকার লোকজন তাদেরকে অনেক ভালোবাসেন।
অন্যদিকে এই গ্রুপটা এলাকায় অশান্তি সৃষ্টি করছে এবং মানুষের ভিতরে ভীতি তৈরি করছে স্থানীয় কিছু বিএনপির নেতার সহযোগিতায়।স্থানীয় মুরব্বী আরো যোগ করেন যে,এলাকাবাসী এদের বিচার দাবী করছে।

মোহাম্মদ শাহিন ইসলাম (৩৩) এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা টাকা নিয়েছি কিন্তু এটা চাঁদা হিসেবে না এমনিতেই পিকনিক খাওয়ার জন্য নিয়েছি।এ বিষয়ে মোঃ বিপ্লব ইসলাম (সভাপতি, ১ নং ওয়ার্ড,৫ নং সুজালপুর,বিএনপি) এবং মোঃ মিলন ইসলাম (সাধারন সম্পাদক,কৃষকদল,৫ নং সুজালপুর ) এর সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

Leave Your Comments