আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

Date: 2025-06-15
news-banner

বগুড়ায় আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন।


রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের বড় কুমিরায় এ ঘটনা ঘটে।

 
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।


 
আহতরা হলেন- উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম ও একজন পুলিশ কন্সটেবল।
 
বর্তমানে আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave Your Comments