নীলফামারী অঞ্চলে চিত্ৰ বিনোদনের খোরাক মেটাচ্ছে গ্রামীণ কুটির শিল্প মেলা।

Date: 2025-06-14
news-banner

এস আই মানিক নীলফামারী। 

ঈদ উল আযহা উপলক্ষে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের লেপ্রসি মিশন, ডেনিস সংলগ্ন নটখানা মাঠে।এসময়  মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, এপিপি মামুনুর রশিদ পাটোয়ারী প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ ধরনের মেলা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গাঁ করার পাশাপাশি স্থানীয় হস্তশিল্পীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তাদের তৈরী পণ্যের বাজারজাত করণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়াও একটি সুস্থ্যধারার বিণোদনের কেন্দ্র হতে পারে।’



তাহের ইভেন্ট ম্যানেজমেন্ট’ এর পক্ষে আবু তাহের বার্তা বিচিত্রাকে জানান, মেলায় স্থানীয় ভাবে তৈরীকৃত হস্তশিল্প, বুননজাত পণ্য, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও সোঁনালী আঁশ পাটের সামগ্রীসহ নানা ধরনের কুটির শিল্পপণ্য প্রদর্শন ও পরিবেশনের (বিক্রির) জন্য শতাধিক স্টল স্থান পেয়েছে।’এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস্ রয়েছে। এতে মেলায় উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য পণ্যের প্রর্দশনের মাধ্যমে জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরছেন।’ সন্ধ্যার পরে মেলার মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন শিল্পীর একাধিক সংঙ্গীত পরিবেশন।

বিনোদন প্রেমী ও সু শাসনের জন্য নাগরিক সুজনের নীলফামারী সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যন আব্দুল মজিদ সাপ্তাহিক বার্তা বিচিত্রা প্রতিনিধিকে বলেন এটি একটি সুস্থ থারার বিনোদন মূলক মেলা এই মেলায় ঢুকলে বিভিন্ন স্টলে থরে থরে সাজানো হরেক রকমের দেশীয় তৈরী জিনিসপত্র যা শিশুদের মেধাবিকাশ ছাড়াও প্রয়জন মেঠাবে সাংসারিক কাজে ।

Leave Your Comments