ডাকাতির মামলায় ভিসা বাতিল, ক্লাব বিশ্বকাপ মিস আর্জেন্টাইন ডিফেন্ডারের

Date: 2025-06-14
news-banner

দুইবার আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন না আয়রতন কস্তা। ফলে বোকা জুনিয়র্সের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না এ আর্জেন্টোইন ডিফেন্ডারের।


আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিবোন দাবি, ডাকাতি মামলায় অভিযুক্ত থাকায় ভিসা পাননি আয়রতন কস্তা।

 
রোববার (১৫ জুন) ভোরে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে এবার ৩২ দল নিয়ে জাঁকজমকপূর্ণভাবে এ আয়োজন করতে যাচ্ছে ফিফা। আসরকে সামনে রেখে ইতোমধ্যে দেশটিতে পা রেখেছে অংশগ্রহণের টিকিট পাওয়া দলগুলো। ১৭ জুন ভোরে বেনফিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বোকা জুনিয়র্স। তার আগে সেখানে পৌঁছে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে দলটি আর্জেন্টিনার ক্লাবটি।
 
তবে ভিসা প্রক্রিয়ার জটিলতায় প্রথম দফায় গত রোববার দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতে ব্যর্থ হন বোকা জুনিয়র্সের ডিফেন্ডার আয়রতন কস্তা। দ্বিতীয় দফার চেষ্টায়ও ব্যর্থ হলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে থাকছেন না কস্তা।
 

 
২৫ বছর বয়সী এ ডিফেন্ডারের ভিসা বাতিলের পেছনের কারণ নিয়ে বোকা জুনিয়র্স কিংবা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিবো জানিয়েছে, কস্তা ২০১৮ সালে আর্জেন্টিনার বেরনাল এলাকায় একটি ডাকাতি মামলায় অভিযুক্ত হয়েছিলেন। অতীতের সেই ঘটনা তার ভিসা না পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে।
 
এদিকে মার্কা বলছে, কস্তার ভিসা না পাওয়ার ক্ষেত্রে আরও একটি অভিযোগ নেতিবাচক হিসেবে কাজ করেছে। আদালতের নথিতে কস্তার ভাইয়ের বিরুদ্ধে একটি ডোমেস্টিক সহিংস হত্যাকাণ্ডের অভিযোগ আছে, যেখানে সহযোগী হিসেবে আছে তার নামও।
 

 
এর আগে ২০২৩ সালেও যখন আর্জেন্টাইন ক্লাব ইনদেপেনদিয়েন্তেতে ছিলেন, তখনও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।

Leave Your Comments