জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া তার সময়টা বেশ সমস্যার মধ্যে দিয়েই কাটাচ্ছিলেন। জীবনে বেশ বড় একটি ধাক্কা খেয়েছেন তিনি। পুলিশের জালে ফেঁসে কারাগারেও রাত কাটাতে হয় তাকে।
গত ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হন। দুই দিন কারাবাসের পর জামিন পান তিনি।
তবে খারাপ সময়টি মনে রাখতে চান না অভিনেত্রী। আবারও ঘুরে দাঁড়াতে চান তিনি। তেমনটি লিখেছেন অভিনেত্রী।
ফেসবুকে ঝলমলে কয়েকটি ছবি শেয়ার করে জোরালো একটি ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী।
নুসরাত ফারিয়া লিখেছেন, ‘লালটা আজ শুধু কাপড় না, আমার মুড… আর এই হাসি? প্রতিশোধের সবচেয়ে সুন্দর উপায়।’
কমেন্টে একজন লিখেছেন, ‘ক্যাপশন টা খুব সুন্দর হয়েছে।’
অন্য একজন লিখেছেন, ‘লাল পরি লাগছে মাশাআল্লাহ।’