কোটালীপাড়ায় হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা সেবা চাইতে গিয়ে স্বামী গেলেন জেলে ।

শাহ্ আলমঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিকিৎসা সেবা চাইতে গিয়ে  চিকিৎসক এর সাথে বাকবিতণ্ডায় জড়ায় উপজেলার ফেরধরা গ্রামের আজিজ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৫) নামের এক যুবক। ঘটনার এক পর্যায়ে   কর্তব্যরত চিকিৎসককে মারপিট এর অভিযোগে সোহেলকে পুলিশে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ  বলে খবর পাওয়া যায়।  

 গত মঙ্গলবার কোটালীপড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার অনুপম বাড়ৈর ওপর হামলার অভিযোগে সোহেল হাওলাদার (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত  যুবক সোহেল হাওলাদার উপজেলার ফেরধারা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। ঘটনার তদন্তে  বার্তা বিচিত্রাকে সোহেলের  অন্তঃসত্ত্বা স্ত্রী সাদিয়া, মুঠো যানান যে, সোহেল তার অন্তঃসত্ত্বা স্ত্রী  সাদিয়াকে প্রসূতি কালিন চিকিৎসা সেবা পাওয়ার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করান কিন্তু সেখানে কোনো চিকিৎসক না থাকায় কর্তব্যরত সময়ে অন্যত্র ডায়াগনস্টিক সেন্টারে সেবা প্রদানকারী  চিকিৎসক অনুপ বাড়ৈ'র কাছে গিয়ে অনুরোধ করেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু তাতে অনুপ বাড়ৈ অসীকৃতি জানান,  তার এই চিকিৎসা সেবার অবহেলায় সাদিয়ার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে বলে যানান তিনি । এই ক্ষোভে সোহেল হাসপাতালে ঢুকে চিকিৎসকের উপর চড়াও হলে হাসপাতালের অন্যান্ন স্টাফরা তাকে বেদম ভাবে মারধর করে পুলিশে সোফর্দ করেন।

 সোহেলের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ডাক্তার অনুপম বাড়ৈর পক্ষ থেকে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ, যুবক সোহেল হাওলাদারকে আটক করেছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।