কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নিখোঁজ দীপেন চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে শহরে রাজবাড়ী ঘাট থেকে মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করি। অভিযান শুরু প্রায় ৫ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে রাজবাড়ী ঘাটে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।
বুধবার দুপুরে তিন বন্ধু মিলে হ্রদে সাঁতার কাটার সময় নিখোজ হয় দীপন চাকমা। তিনি রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।