ভাড়া তদারকিতে চট্টগ্রামে সেনা অভিযান

Date: 2025-06-05
news-banner

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চট্টগ্রাম অভিযান চালিয়েছে সেনাবাহিনী।


বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে গাছবাড়িয়া  এলাকায় চকরিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও কক্সবাজার পর্যন্ত চট্টগ্রাম শহর থেকে আসার সময় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।


ঈদুল আজহা উপলক্ষে যাত্রী ভোগান্তি ঠেকাতে চালানো এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় সেনাবাহিনী।



বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আরেফ আসমার জয় বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাব। কেউ নিয়ম লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।


জিজ্ঞাসাবাদে অতিরিক্ত ভাড়ার প্রমাণ মিললে ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।

Leave Your Comments