আইটেম গানে কে এগিয়ে?

Date: 2025-06-05
news-banner

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত উল্লেখযোগ্য তিনটি সিনেমা হলো ‘তাণ্ডব’, ‘ইনসাফ’ এবং ‘টগর’। ঈদের আমেজ বাড়াতে ইউটিউব চ্যানেলগুলোতে একে একে মুক্তি পেয়েছে নতুন সিনেমা তিনটির আইটেম সং। মুক্তির পরই গানগুলো দর্শক জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু সংগীতপ্রেমীদের কাছে এ তিনটি গানের মধ্যে কোনটি শীর্ষে রয়েছে জানেন?


এবারের ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা যাবে শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূরকে। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইনসাফ’-এ রয়েছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম। আর ‘টগর’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরী ও চিত্রনায়ক আদর আজাদ।

১। লিচুর বাগানে: ঈদুল আযহার সিনেমার প্রধান আকর্ষণই মনে করা হচ্ছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’কে। সে অনুযায়ী দর্শকরাও মুখিয়ে ছিল এর নতুন গান দেখার জন্য। দর্শকের অপেক্ষার প্রহর শেষ করে মঙ্গলবার (৩ জুন) এ সিনেমার আইটেম গান ‘লিচুর বাগানে’ মুক্তি পায়। চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটির ভিউ সংখ্যা এখন ছুঁতে চলেছে ৬ মিলিয়ন ভিউ।


২। আকাশেতে লক্ষ তারা ২: এদিকে বুধবার (৪ জুন) রাতে মুক্তি পেয়েছে পরিচালক সঞ্জয় সমদ্দারের প্রথম দেশি সিনেমা ‘ইনসাফ’-এর আইটেম গান। অনুপম মুভি সংয়ের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এ গানের শিরোনাম ‘আকাশেতে লক্ষ তারা ২.০’। সুরের তালে তালে এ গানে নৃত্য পরিবেশন করে মঞ্চ মাতিয়েছেন তাসনিয়া ফারিণ, শরীফুল রাজ ও মোশাররফ করিম। দর্শকপ্রিয়তায় এ গানের বর্তমানে ৮৭৬ হাজার ভিউ সংখ্যা ছাড়িয়েছে।


৩। ও সুন্দরী: টগর সিনেমার দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। এ গানে নাচে-গানে মাত করেন সিনেমার মুখ্য দুই চরিত্রের অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরী।
 

 
তবে চমক হিসেবে এ গানের নাচে অংশ নিতে দেখা যায় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসাকে। টাইগার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এ গানের ভিউ সংখ্যা ৫৩৬ হাজার ছাঁড়িয়েছে।
 

 
এ হিসেবে সিনেমার আকর্ষণ ছাড়াও গানের জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে কোরবানির ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’।

Leave Your Comments