প্রকাশ : ০৫ জুন ২০২৫
সময়: ০৪:৩০ পিএম
খাগড়াছড়ি সীমান্তে পুশইন প্রতিরোধে তৎপর বিজিবি
খাগড়াছড়িতে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ২৩ বিজিবির যামিনীপাড়া জোন।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে জোন সদরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন।
সংবাদ সম্মেলনে ভারত থেকে সীমান্তে অবৈধ ভাবে পুশইন প্রতিরোধে বিজিবির সতর্ক অবস্থার কথা জানানো হয়।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, বিএসএফ অবৈধভাবে সীমান্তে যে পুশইন করছে তার লিখিত ও মৌখিক প্রতিবাদের পাশাপাশি পতাকা বৈঠক করা হয়েছে। এছাড়া ঈদুল আজহাকে ঘিরে যেন ভারত থেকে গবাদি পশু পাচার করা না হয়। চামড়া পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারি রয়েছে বলে জানান তিনি।
একইভাবে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে রামগড়-ফটিকছড়ি সীমান্তে ৪৩ বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ৪৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম।