মোঃ আশরাফুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বোদা থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন অত্র উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: এস এম ফুয়াদ এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মো: ফরহাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন, ডা. মো: আব্দুল আলীম, ভেটেরিনারি সার্জন।
উক্ত আইনের ধারা ৩৮ লংঘনের দায়ে আর্থিক জরিমানা ও ব্যাগে পাওয়া এন্টিবায়োটিক ড্রাগসমুহ জব্দ করা হয়। উপস্থিত জনতার মধ্যে আলোচ্য আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সংঘটিত অপরাধের বিষয়ে সতর্ক করা হয়।
রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান না হয়ে নিজেকে চিকিৎসক দাবি করে মো. রাজিজুল ইসলাম (রাজু) প্রেসক্রিপশন/চিকিৎসা করা বা নামের আগে ডা: ব্যবহার করা ও এন্টিবায়োটিক এর অপপ্রয়োগ করার কারণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২,০০০/- টাকা জরিমানা করা হয়।