অতিরিক্ত ভাড়া আদায় রোধে গাজীপুরে অভিযান

Date: 2025-06-05
news-banner

ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় রোধে গাজীপুরে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।


গ্রেফতারকৃতরা হলেন, মাস্টার ট্রাভেলসের মো. আরিফ হুসাইন (৩৩), মো. তানজিল (২৫), জাকির ট্রাভেলসের মো. মুস্তাফিজুর রহমান (৩৮)।


সেনা সদস্যরা জানান, গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উক্ত বাসের যাত্রীদের থেকে আদায়কৃত অতিরিক্ত ৪৬ হাজার ৪০০ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফেরত দেয়া হয়েছে।


সেনা কর্মকর্তারা বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেই নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এদিন অভিযানের পাশাপাশি মহাসড়কের পাশে বেশ কিছু চেকপোস্টও স্থাপন করেছে যৌথ সেনাবাহিনী।

Leave Your Comments