রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। নগরীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার সকাল সাড়ে ৭টায়।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা মুফতি কাউসার হোসেন।
ঈদের জামাত নির্বিঘ্ন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ পরিচালিত হচ্ছে। মাঠ পরিদর্শন করেছেন রাসিকের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল আল মুইন। তিনি জানান, এই ঈদগাহে একসঙ্গে প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।