জুলাইয়ে কলেজ শিক্ষকদের অনলাইন বদলির আবেদন শুরু: শিক্ষা উপদেষ্টা

Date: 2025-06-04
news-banner

জুলাই থেকে কলেজ পর্যায়ে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।


বুধবার (৪ জুন) সচিবালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৫ এবং মন্ত্রণালয়ের অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 
সি আর আবরার বলেন, শিক্ষার্থীদের হাতে সামান্য ভুল নিয়েও বই তুলে দিতে আমার মন সায় দিচ্ছে না । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যতটা সম্ভব নির্ভুল বই দিতে। এজন্য আমরা কাজ করছি।
 
উপদেষ্টা বলেন, দেশে বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ও নানা উদ্যোগ নিচ্ছে। আমরা মনে করি কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ সীমিত। এ সমস্যা সমাধানেও আমরা আমরা কাজ করছি। 

Leave Your Comments