চামড়া সংরক্ষণ করার জন্য সরকার বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় সাড়ে ৭ লাখ মণ লবণ দিয়েছে। এতে আসন্ন কোরবানিতে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, পূর্বের সরকার বলে গেছে, মার্চ-এপ্রিলে দুর্ভিক্ষ হবে। কিন্তু তার কিছুই দেখেনি দেশ। সিন্ডিকেটের জাল থেকে আমরা বের হতে পেরেছি।
বিগত সরকারের আমলে প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলোকে নষ্ট করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাও ধীরে ধীরে ঠিক করা হচ্ছে। আগে নীতি তৈরি করা হতো প্রাতিষ্ঠানিকভাবে কাউকে সুবিধা দেয়ার জন্য। কিন্তু তা থেকে দেশ উত্তরণ করেছে।
কোরবানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, চামড়া সংরক্ষণ করার জন্য সরকার বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় সাড়ে ৭ লাখ মণ লবণ দিয়েছে। এতে আসন্ন কোরবানিতে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা থাকবে না।
আর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে ১০০টির মতো কোল্ডস্টোরেজ করবে সরকার। যাতে সবজি ও অন্যান্য পণ্য রাখতে পারবে কৃষকরা।