দক্ষিণ গাজার রাফাহতে ত্রাণ বিতরণ স্থানে অপেক্ষমান ক্ষুধার্ত গাজাবাসীর ওপর ফের গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন মতে, মঙ্গলবার (৩ জুন) দক্ষিণ গাজার রাফাহ গভর্নরেটে ইসরাইল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ স্থানে ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের উপর ইসরাইলি হামলায় কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।