প্রকাশ : ০৩ জুন ২০২৫
সময়: ০৪:৩৯ পিএম
ভোলায় আগ্নেয়াস্ত্র সহ ২ ডাকাত আটক
ভোলার দৌলতখান থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ ডাকাতকে আটক করা হয়েছে। সোমবার (২ জুন) রাতে দৌলতখানের খায়েরহাট বাজার এলাকা থেকে মো. শহিদ ও মো. শাহাবুদ্দিনকে আটক করা হয়। আটককৃত ২ জনই ডাকাত সিরাজ বাহিনীর সদস্য।
এদের কাজ থেকে জব্দ করা হয় ৩টি দেশিয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও ২ টি দেশিয় অস্ত্র।
কোস্টগার্ড জানিয়েছে, সোমবার রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত খায়েরহাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোন ও পুলিশ যৌথ টিম। এসময় ২টি বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র তৈরির কারিগর ও ডাকাত সিরাজ বাহিনীর সদস্য শহিদ ও শাহাবুদ্দিন সহ অস্ত্র জব্দ করা হয়। আটককৃত দুজনই দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের বাসিন্দা।
আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার হারুন অর রশিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।