‘নগদে’ প্রশাসকের কাজ চালাতে বাধা নেই: আপিল বিভাগ

Date: 2025-06-02
news-banner

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।


সোমবার (২ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

 

 
আদেশের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, প্রশাসক নিয়োগ স্থগিত করে চেম্বার আদালত আদেশ দিয়েছিলেন। এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর আগে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিল। আপিল বিভাগের আদেশের ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।

Leave Your Comments