অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৪ জনকে অর্থদণ্ড

Date: 2025-06-02
news-banner

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মানদীর কূল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৪ জনকে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


রোববার (১ জুন) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর এলাকায় অভিযান চালায় প্রশাসন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগিতা করে থানা পুলিশ।


অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন: মেহেরপুরের গোপালপুর এলাকার ইসরাইলের ছেলে মো. রাব্বি (১৯) ও আমঝুপি এলাকার ফজলুর রহমানের ছেলে এনামুল ইসলাম (৩৮), ঝিনাইদহের শৈলকুপার মনোহর এলাকার ছাকিম সিকদারের ছেলে মো. শিপন (২৬), পাবনার ভাজপাড়া এলাকার সদর উদ্দিনের ছেলে শাহিন মণ্ডল (৩১)। 


রোববার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম জানান, পদ্মা নদীর কূল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৪ জনকে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments