সন্ধ্যার মধ্যে শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি উপদেষ্টা

Date: 2025-05-31
news-banner

সন্ধ্যার মধ্যেই শিল্প-কারখানায় গ্যাস সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বন্ধুরা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


শিল্প-কারখানায় গ্যাস সংকট নিয়ে অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা। বিষয়টি খতিয়ে দেখতে গাজীপুরে বিভিন্ন কারখানা পরিদর্শন করছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘শিল্প মালিকেরা গ্যাস সংকটের যে অভিযোগটা তুলেছে, তা আমরা পরিদর্শন করে কিছুটা সত্যতা পেয়েছি। আমরা এটার অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএনজি আসছে। সমুদ্রে অনুকূল আবহাওয়ার কারণে স্টকিং করতে পারেনি। আমরা আশা করছি, আজ সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সেগুলো মনিটর করব।’


 
সব এলাকাতেই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এসব সংযোগে তিতাস গ্যাসের যেসব কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি বড় পরিসরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানো হবে।’
 
উপদেষ্টা বলেন, ‘শিল্প মালিকরা গ্যাস সংকটের যে অভিযোগ তুলেছেন, পরিদর্শনে এসে তার কিছুটা সত্যতা পাওয়া গেছে। আমরা বিষয়টি এডজাস্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএনজি আসছে, কিন্তু সমুদ্রে অনুকূল আবহাওয়া না থাকায় স্টকিং করা যায়নি। তবে আমরা আশা করছি, আজ সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বিষয়টি মনিটর করবো।’

Leave Your Comments