মোংলায় ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা পেলেন ৩ হাজার শ্রমিক

Date: 2025-05-31
news-banner

মোংলা বন্দরের ৩ হাজার ১৫০ শ্রমিক-কর্মচারীর মাঝে কোরবানির ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডের স্টিভিডরস কোম্পানি মেসার্স গফুর ব্রাদার্স চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী। 


মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট ও বার্থ-শিপ অপারেটরের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 


বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, ডাল, লবণ, তেল, সেমাই, দুধ ও সাবান। এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, মেসার্স মাহবুব ব্রাদার্স অ্যান্ড কোম্পানীর মালিক মাহবুবুর রহমান টুটুল, মেসার্স মক্কা-মদিনা' কোম্পানীর মালিক গোফরান হোসেন, মেসার্স টি, হক অ্যান্ড কোম্পানীর মালিক আলমগীর হোসেন প্রমুখ।



এসময় মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, ‘বেশ কয়েক বছর ধরে বন্দরে আসা দেশ-বিদেশি বাণিজ্যক জাহাজের পণ্য খারাস-বোঝাই কাজে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা দিয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার উপলক্ষে ৩১৫০ জন শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

Leave Your Comments