প্রকাশ : ৩০ মে ২০২৫
সময়: ০৭:৩২ পিএম
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু
নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
শুক্রবার (৩০ মে) সকাল ৬টার দিকে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আজিম হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের বাসিন্দা।
জানা যায়, আজিম বর্তমানে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় নিজ বাসায় বসবাস করতেন। শুক্রবার ভোরে তিনি বাসার পাশে মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফেরার পথে বাসার গেটে তিনি হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।