ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

Date: 2025-05-29
news-banner

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকল দুর্ঘটনায় সাইদুর রহমান নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মহেশপুর দত্তনগর সড়কের সরিষাঘাটা বাজার এলাকায় স্যালো ইঞ্জিনচালিত ওই গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত সাইদুর রহমান মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পদ্মপুকুর সরকারি কলেজ ছাত্রদল শাখার সভাপতি পদপ্রার্থী ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাইদুর রহমান মোটরসাইকেলে দত্তনগর যাচ্ছিলেন। পথে সরিষাঘাটা বাজারে পৌঁছালে পিছন থেকে লাটাহাম্বা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।



মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার পদ্মপুকুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন।

Leave Your Comments