কিশোরগঞ্জে পতিত জমি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভদ্রপাড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহে উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে শোলমারা বন্দে কয়েকজন কিশোর ফুটবল খেলতে যায়। এ সময় এক ব্যক্তির মরদেহে পড়ে থাকতে দেখা তারা বড়দের বিষয়টি জানায়। পরে খবর দেয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহটি বেশ কয়েকদিন আগের বলে মনে হচ্ছে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছেনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।