সাগরে নিম্নচাপ: আগামী ১ জুন পর্যন্ত বৃষ্টির আভাস

Date: 2025-05-29
news-banner

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে লক্ষ্মীপুরে এক নাম্বার সতর্ক সংকেত দেয়া হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এলাকা সমূহের নদীবন্দরগুলোতে ২নং নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।


বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, ফলে আজ থেকে আগামী ১ জুন পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।


জানা যায়, সকাল থেকে টানা বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুল-কলেজ ও অফিস-আদালতগামীসহ পেশাজীবীদের কর্মস্থলে যেতে বেগ পেতে হচ্ছে। বৃষ্টিপাতের কারণে হাটবাজারগুলোতেও মানুষের চলাচল কম দেখা গেছে। স্থবির হয়ে পড়ছে ব্যবসা-বাণিজ্য।

এ দিকে নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া এ বৃষ্টি আগামী পহেলা জুন পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের রামগতি আবহাওয়া পর্যবেক্ষক সৌরভ হোসেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লক্ষ্মীপুরে ১ নাম্বার সতর্ক সংকেত চলছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এলাকা সমূহের নদীবন্দরগুলোতে ২ নং নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।

যেহেতু সকাল থেকে সাগরে নিম্মচাপ সৃষ্টি হয়েছে, ফলে আজ থেকে আগামী ১ জুন পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের পর গভীর নিম্নচাপ হলেও ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন এ আবহাওয়া পর্যবেক্ষক।

Leave Your Comments