নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত ওলমার্ট এটা যুদ্ধাপরাধ ছাড়া আর কী?

Date: 2025-05-29
news-banner

ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেছেন, গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ নিয়ে তিনি খণ্ডন করতে পারছেন না।


এহুদ ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন। গাজায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় ক্রমাগত নিহততের সংখ্যা বৃদ্ধি এবং উপত্যকায় ১১ সপ্তাহের বেশি সময় ধরে সেখানে মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে কথো বলেছেন ওলমার্ট।

 
সিএনএনকে তিনি বলেন, এটা যদি যুদ্ধাপরাধ না হয়, তাহলে আর কী? তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার উগ্রপন্থি সদস্যরা এমন সব কর্মকাণ্ড করছেন যা অন্য কোনোভাবে ব্যাখ্যা করা যায় না।
 
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে গণহত্যা ও জাতিগত নির্মূলের যে অভিযোগ বিদেশ থেকে ইসরাইলের বিরুদ্ধে আসছে, ওলমার্ট এতদিল সেগুলো খণ্ডন করেছেন। উপত্যকায় যখন নারী ও শিশু নিহত হওয়ার অভিযোগ আসছিল তখন ওলমার্ট বলেছিলেন যে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে না।
 

 
১৯ মাসের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে। ওলমার্ট মনে করেন, এই যুদ্ধ আরও এক বছর আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। এখন এই যুদ্ধের পক্ষে তিনি আর সেই যুক্তি দিকে পারবেন না বলে বিশ্বাস তার।
 
গত মঙ্গলবার ইসরাইলের হারেৎজ সংবাদমাধ্যমে ওলমার্টের একটি নিবন্ধ প্রকাশিত হয়। ওই নিবন্ধের পর ইসরাইলের সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিএনএন।
 
নিবন্ধে ওলমার্ট বলেন, ‘আমরা এখন গাজায় যা করছি তা ধ্বংসাত্মক যুদ্ধ। নির্বিচার, সীমাহীন, নিষ্ঠুর এবং বেসামরিক নাগরিকদের অপরাধমূলক হত্যা করা হচ্ছে।’


 
সিএনএনকে ওলমার্ট বলেন, ‘আমি আশা করি এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব চলে হয়ে যাবে। আমি বিশ্বাস করি ইসরাইলিদের বেশিরভাগই এই সরকারের নীতি, বিবৃতি, সরকারের নৈতিক অখণ্ডতার ওপর যে ভয়াবহ ক্ষতি করেছে তা নিয়ে ক্লান্ত এবং বিরক্ত।’
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে কমপক্ষে ২৮ হাজার নারী ও শিশু রয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত জানুয়ারিতে বলেছিল, তারা ২০ হাজারের বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

Leave Your Comments